
সঞ্চালন লাইনের (তিতাস) গ্যাস সংকটে ভুগছেন রাজধানীসহ দেশবাসী। এই অবস্থায় আগামী দু-একদিনের মধ্যে এই সংকট কিছুটা দূর হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আশ্বাস দেন।
নসরুল হামিদ বলেন, দেশে গ্যাস এখন বৃহৎ চ্যালেঞ্জ। প্রচণ্ড শীতের কারণে গ্যাসের চাপ কমে যায়। দু-একদিনের মধ্যে এ সমস্যা অনেকটা কেটে যাবে।
এ সময় তিনি বলেন, গ্যাসের সরবরাহ নিশ্চিতে ৪৬টি গ্যাসকূপ খনন করতে চাই ২০২৫ সালের মধ্যে। ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে সরকার।
প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানির দাম বাড়া কমা নয়, মার্চ থেকে শুরু হবে স্বয়ংক্রিয় সমন্বয়। প্রতি মাসে দাম সমন্বয় হবে। এই দাম সমন্বয়ের বিষয়টি শুরু হবে তেল দিয়ে।
প্রসঙ্গত, তিতাস কর্তৃপক্ষ বলছে, সঞ্চালন লাইনের কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহেই গ্যাস সংকটের সমাধানের আশ্বাস দিয়েছে তিতাস কর্তৃপক্ষও।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী