
জাপানের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ব্যাপক ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে এই ব্যাপক দুর্যোগ হয়েছে বলে জানিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল এনএইচকে।
বিশাল মাত্রার এই ভূমিকম্প বয়ে এনেছে সুনামির শঙ্কাও। জাপানের আবহাওয়া দপ্তর ইতোমধ্যে দেশটির ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামা জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে সুনামি সতর্কবার্তা জারি করেছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় এসব এলাকায় সমুদ্রের ঢেউ ৫ মিটারের (১৬ ফিটের কিছু বেশি) অধিক উচ্চতায় উঠতে পারে।
ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে ৩ ফুট উঁচু জলচ্ছাস পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে এনএইচকে।
ভূমিকম্পে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক