চৌগাছায় ভোট চেয়ে নির্বাচনী জনসভা শেষ করলেন ডাঃ তোহিদুজ্জামান

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

যশোরের চৌগাছায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হলো ৩ জানুয়ারী (বুধবার) বিকালে শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডাঃ তৌহিদুজ্জামান তুহিন।

নির্বাচনী জনসভায় ডাঃ তৌহিদুজ্জামান বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড অব্যহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিন। আমি নৌকা নিয়ে আপনাদের মাঝে এসেছি। নৌকা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামীলীগের চেতনার প্রতীক, স্বাধীনতা প্রতীক ও উন্নয়নের প্রতীক। এলাকার উন্নয়ন ও গণমানুষের কল্যানের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে ভোটের মাধ্যমে বিজয় করতে হবে।

তিনি আরও বলেন, নৌকার বিপক্ষে একটি কুচক্রি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা। আজকের জনসমুদ্র প্রমান করে অত্র আসন থেকে নৌকার বিজয় নিশ্চিত। আপনাদের সহযোগিতায় এই অঞ্চলের মানুষের উন্নয়ন করতে চাই,মানুষের কল্যানে সেবা করতে চাই। তার জন্য আপনাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতাকামনা করছি।

কথা দিয়ে তিনি বলেন, নৌকার বিকল্প কোনো প্রতীক নেই। আমি এক জন সাধারণ মানুষ। চিকিৎসাসেবায় সারাজীবন কাজ করেছি। আপনাদের সমর্থন ভালোবাসায় নৌকা র বিজয় নিশ্চিত হলে আপনাদের পাশে থাকব।

একটি আলোকিত সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখব।
নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা. এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের
প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলী গের সদস্য ও সাবেক বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে মোস্তফা আশীষ ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম. উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসান রেজাসহ।

জনসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা হারুন-অর-রশীদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, আইন বিষয়ক সম্পাদক ও
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শাহানুর আলম শাহীন, উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক ও এস এম মমিনুর রহমান, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর কাউন্সিলর শাহিনুর রহমানসহ ১১ টি ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, আওয়ামী যুবলীগ ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।