
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের নির্বাচনী পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে।দিন দিন বেড়েই চলেছে নির্বাচনী সহিংসতা।
গত তিন দিন পূর্বে সন্ত্রাস বিরোধী অভিযানে চলাকালীন চিরিংগা ইউনিয়নে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর গুলিবর্ষণ করে সন্ত্রাসী। এই ঘটনায় ৫/৬শ জনের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।
গত ১লা জানুয়ারী কৈয়ারবিল ইউনিয়নে হাত ঘড়ির কার্যালয় সহ ৩টি দোকান আগুনে দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। সর্বশেষ মঙ্গলবার(২ জানুয়ারী) ভোর রাতে বিএমচর ইউনিয়নে হাত ঘড়ির প্রার্থী মেজর ইব্রাহিমের প্রধান কার্যলয় জ্বালিয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
এসব বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রশাসনের কর্মকর্তারা কঠোর হুশিয়ারী দেন। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইব্রাহিম বীর প্রতীক বলেন, এই সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা হবে। আমার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে হাত ঘড়ির বিজয়কে আটকানো যাবে না। ইতিমধ্যে ৩টি ঘটনায় বেশ কয়েকজন আটক হয়েছে।
এই ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, এসব বিষয়ে তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...