
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ৩টি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো ভারতের মুম্বাই, কলকাতা ও চট্টগ্রামে চলে যায়।
বুধবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত চলে এ অবস্থা। এ সময় কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেরে ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে চলে যায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, কুয়াশার জন্য রাত ২টা থেকে ৩টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার জন্য ৩টি যাত্রীবাহী বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে অন্য বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল সাড়ে ৯টা থেকে থেকে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।
বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট সময়মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।
জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। সামনে মাঝারি বৃষ্টিপাতের কারণে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক