
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ১ সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে ৩ মাসের বেশি চলমান যুদ্ধে মোট ১২০ জন সাংবাদিক নিহত হয়েছেন।
নতুন নিহত সাংবাদিকের নাম ইয়াদ আহমাদ আল-রাওয়াগ। তিনি সাউত আল-আকসা রেডিওর উপস্থাপক ছিলেন। খবর আল জাজিরার।
প্রতিবেদনটিতে বলা হল,গত শুক্রবার নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইয়াদ আহমাদের বাড়ি নিশানা করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় রাওয়াগ ও তার পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন।
২০২১-২০২২ সালে সারা বিশ্বে নিহত সাংবাদিকদের মধ্যে গাজায় সর্বোচ্চ।
স্থানীয় ও আন্তর্জাতিক তথ্যানুসারে,২০২১-২২ সালে বিশ্বব্যাপী ১০৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে ৭ অক্টোবর থেকে গাজায় নিহত হয়েছেন অন্তত ১২০ ফিলিস্তিনি সাংবাদিক।
গাজা কতৃপক্ষ দাবি করেছে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েল। যুদ্ধ নিয়ে ফিলিস্তিনি কণ্ঠকে নীরব ও সত্যকে আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খবর ও তথ্য পৌঁছাতে বাধা দিতে তারা পরিকল্পিতভাবে এসব করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...