
রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টি রেলগেট এলাকায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মো. হুমায়ুন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তিনি কারওয়ান বাজারের আড়তে শ্রমিকের কাজ করতেন।
হুমায়ুনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাইফুল বলেন, আমরা সবাই কারওয়ান বাজার এলাকায় থাকি। হুমায়ুন কারওয়ান বাজার এলাকায় কাঁচাবাজারে লেবারের কাজ করতেন। রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ঢাকাগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা শুধু তার নাম জানি পূর্ণাঙ্গ ঠিকানা আমাদের জানা নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...