
মৌলভীবাজারের কমলগঞ্জে সাটারের তালা ভেঙ্গে দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরেরা দুটি দোকান থেকে সাড়ে ৯ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ) দিবাগত গভীর রাতে উপজেলার ফুলবাড়ি চা-বাগানের (নতুন লাইন) শরীফ ভেরাইটিজ ষ্টোর ও জুয়েল টেলিকম এন্ড ভেরাইটিজ ষ্টোর নামে দুটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।
শরীফ ভেরাইটিজ ষ্টোর এর সত্যাধিকারী শাহজাহান মিয়া জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা প্রতিদিনের ন্যায়ে দোকান বন্ধ করে চলে যায়। পরে রাত ৩টার দিকে খবর পাই দোকানের সাটারের তালা কেটে চোরের দল দোকানে থাকা তেল, সাবান ও কসমেটিকের মালামাল ও নগদটাকাসহ প্রায় ১ লাখ ৬৫ টাকার মালামাল নিয়ে যায়।

তিনি আরো জানান, একই সাথে ওই সময় চোরের দল জুয়েল টেলিকম এন্ড ভেরাইটিজ ষ্টোরে চুরির ঘটনা ঘটায়। ওই দোকান থেকে মোবাইল কার্ড, মোবাইল ফোন, ব্যাটারী, চার্জার, হেডফোন ও নগদ টাকাসহ ৭ লক্ষ ২৭ হাজার টাকার মালামাল নিয়ে যায়। দোকানে এমন চুরি হওয়ায় আমরা পথে বসে গেলাম ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, ‘এই চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় অভিযোগ করেছেন। অভিযোগ দেওয়ার আগে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত আসামীদের ধরতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...