
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে মাদক ও সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ইছুব আলীর ছেলে নছিবআলী নছই (২৫) ও আনিছ মিয়ার ছেলে আহাদ মিয়া(৩৫)। তাদের বাড়ি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে বলে জানায় পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান,‘এএসআই জালাল উদ্দীন, রেজাউল ও হালিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দু’জনই দীঘদিন ধরে পলাতক ছিলেন।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...