
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের মৌরসীসুত্রে প্রাপ্ত জাহিদুর রহমানের ভূমি একই গ্রামের সাইফুর রহমান গং কর্তৃক জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১০জানুয়ারী) সকালে সড়জমিনে উপজেলার পৌর এলাকার উজিরপুর গ্রামে গেলে এমন চিত্র দেখা যায়।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার উজিরপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে জাহিদুর রহমানের মৌরসী সুত্রে প্রাপ্ত ভূমি নিয়ে একই গ্রামের মৃত হাজী ওয়াহিদ উল্ল্যার ছেলে সাইফুর রহমান গং এর বিরোধ চলছে। এ নিয়ে কয়েকবার শালীস বৈঠক এর আয়োজন করলে ও শেষ পর্যন্ত প্রভাবশালী সাইফুর রহমান গংরা উপস্থিত হননি।
পূর্ব বিরোধের জের ধরে গত ৮ জানুয়ারী ভোরে বিরোধকৃত ভুমিতে মাটি ভরাট ও গৃহ নিমার্ণের কাজ শুরু করে। এই সময় জাহিদুর রহমান বাঁধা প্রদান করলে সাইফুর রহমান গং মারপিট করার জন্য উদ্যত হয়। তাদের আর্তচিৎকারে এলাকাবাসীর হস্তক্ষেপে উত্তেজনা নিরসন হলে ও সাইফুর রহমান গংরা প্রাণ নাশের হুমকি দেয়। এই ঘটনায় জাহিদুর রহমানের পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে কমলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত সাইফুর রহমানের সাথে আলাপকরলে তিনি বলেন, জমি দখল করার কোন প্রশ্নই উঠেনা, আমার ক্রয়কৃত জমিতে মাটি ভরাট করছি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক জায়গা সংক্রান্ত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...