
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ফলাফল অনুযায়ী, রাজশাহী-১ আসনে দুই উপজেলায় ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন ভোটার ভোট দেন। জামানত ফিরে পেতে হলে মাহিকে ২৭ হাজার ৪৭৫টি ভোট পেতে হতো। তবে মাহি পেয়েছেন ৯ হাজার ৯টি ভোট। এ আসনের আরও ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। শুধু নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী জামানত ফেরত পাবেন। এ আসনে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক চৌধুরী। তিনি টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, জামানত ফেরত পেতে হলে মোট ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীকে পেতে হবে। মাহিয়া মাহিসহ নয়জন প্রার্থীই এই পরিমাণ ভোট পাননি। তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন...
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী