
শের বিভিন্ন এলাকায় ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমতে কমতে কোথাও কোথাও নেমেছে ৬ ডিগ্রির ঘরে। রাজধানী ঢাকার তাপমাত্রাও কমেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায় চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
আটটি বিভাগের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিভাগে ঢাকা জেলা বাদে সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়নি।
ঢাকা বিভাগ : টাঙ্গাইল ৮.৫, ফরিদপুর ৭.৫, মাদারীপুর ৮.৩, গোপালগঞ্জ ৭.৮, নিকলি ৮.৬।
রাজশাহী বিভাগ : রাজশাহী ৭.৮, ঈশ্বরদী ৮, বগুড়া ৯, বদলগাছী ৯, তাড়াশ ৮.৪।
রংপুর বিভাগ : রংপুর ৯.৬, দিনাজপুর ৮.৪, সৈয়দপুর ৮.৬, তেঁতুলিয়া ৭.১, ডিমলা ৮.৫, রাজারহাট ৭.৫।
সিলেট বিভাগ : শ্রীমঙ্গল ৯.২।
চট্টগ্রাম বিভাগ : সীতাকুণ্ড ৯.৪, কুমিল্লা ৯.৯।
খুলনা বিভাগ : খুলনা ৯.৪, সাতক্ষীরা ৯.৫, যশোর ৮.৬, কুমারখালী ৯।
বরিশাল বিভাগ : বরিশাল ৮.৪, ভোলা ৯.৫।
সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক