
জিএম কাদেরের অংশ থেকে সদ্য অব্যাহতি পাওয়া সাবেক প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির (জাপা) মুখপাত্র ঘোষণা করেছে রওশন এরশাদের অংশ।
সোমবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চেয়ারম্যান রওশন এরশাদের অনুমোদনক্রমে পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দলের মুখপাত্র করা হয়েছে। পার্টির প্রেস ও মিডিয়ার সব দায়িত্ব তার ওপর দেওয়া হয়েছে।
এদিকে নির্বাচনে পছন্দের আসন না পাওয়া ও আর্থিক দ্বন্দ্বে শেষ পর্যন্ত আবারও ভেঙেছে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি। এবারের দ্বন্দ্বের দৃশ্যপটে ফের ভাবি-দেবর। দেবর জিএম কাদেরকে দলের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ।
অন্যদিকে ভাবির এই সিদ্ধান্তের কোনও মূল্য নেই বলে জানিয়েছেন জিএম কাদের অংশের মহাসচিব মুজিবুল হক চুন্নু। যার ফলে, আরেক দফায় ভাঙল জাপা।
রোববার (২৮ জানুয়ারি) সকালে এক মতবিনিয়ম সভায় রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন। একই সঙ্গে দল থেকে আগে বহিষ্কৃত কাজী মামুনুর রশীদকে মহাসচিব করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক