
সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার খাদে পড়ে ছাত্রলীগের ৪ কর্মী নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাত ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল, একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল, কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে যুবায়ের ও হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন।
জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমদ বলেন, নিহত চারজনই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তারা প্রাইভেটকারে ব্যবসার কাজে তামাবিল স্থলবন্দরে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...