সমর্থককে গ্রেপ্তার, থানার সামনে বসে গেলেন লতিফ সিদ্দিকী

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ , ৯ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে সা‌বেক মন্ত্রী আবদুল ল‌তিফ সি‌দ্দিকীর এক সমর্থককে গ্রেপ্তা‌রের প্রতিবা‌দে সড়ক অবরোধ ও থানার সামনে অবস্থান নিয়েছেন। এ সময় টাঙ্গাইল-ময়মন‌সিংহ মহাসড়‌কের প্রায় ৮ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৯ জানুয়া‌রি) দুপু‌রে আবদুল ল‌তিফ সি‌দ্দিকীর নেতৃ‌ত্বে টাঙ্গাইল-ময়মন‌সিংহ মহাসড়‌ক অবরোধ এবং থানার সামনে সামনে অবস্থান নেওয়ার এই ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২টা ২০ মিনিট) এই অবস্থান চলছে।