
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢামাঢোলের মধ্যেই কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। আজ উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজ উদ্বোধনী ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কার মেয়েদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইয়াং টাইগ্রেস অধিনায়ক সুমাইয়া আক্তার।
শুরুতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি লঙ্কান মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান করে সফরকারীরা। জবাবে ৯ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত