শেরপুর জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতার্তদের মাঝে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সংগঠন দরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। ১৯ জানুয়ারী বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন মানব সমাজ উন্নয়ন পরিকল্পনা ২য় দফায় বালুরঘাট মডেল একাডেমীতে শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
সংস্থার চেয়ারম্যান ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন এসব শীতবস্ত্র বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক আলহাজ্ব মো: হাবিবুল্লাহ খান দুলাল, ব্যবসায়ী হারুন অর রশীদ, সংস্থার কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন রাসেল, সমাজ
সেবক আব্দুল লতিফ খান প্রমুখ।
শীতবস্ত্রগুলো ব্যবসায়ী হারুন অর রশিদ খান, সংস্থার কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন রাসেল, দেলোয়ার হোসেন খান এর আর্থিক সহায়তায় বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত