
শেরপুরের দুই উপজেলায় এক পাগলা কুকুরের কামড়ে ৪০ জন আহত হয়েছে। ২২ শে জানুয়ারী সোমবার সদর ও নালিতাবাড়ী উপজেলায় সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকেই জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের স্বজনদের বরাতে জানা যায়, শেরপুরের সদর ও নালিতাবাড়ী উপজেলায় দুই ইউনিয়নের পাঁচ গ্রামের মোট ৪০ জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। সোমবার সকালে সদরের গাজীরখামার ও নালিতাবাড়ীর কলসপাড় এলাকায় এক কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌড়াতে থাকে। একপর্যায়ে কুকুরটি যাদেরকে সামনে পায় কামরানো শুরু করে। এরপর এলাকাবাসী ধাওয়া করলে কুকুরটি পালিয়ে যায়। সেখানে গিয়ে বয়স্ক নারী, পুরুষ ও শিশুসহ ৪০ জনকে কামড়ে আহত করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
আরেক রোগীর স্বজন সোলায়মান বলেন, আমার বাবা ক্ষেতে কাজ করতে গিয়েছিলো। সেখানেই কামড় দিছে। হাসপাতালে এসে ভেকসিন পায় নাই। দোকান থেকে ৪ জনে মিলে কিনে নিয়ে তারপর হাসপাতালে গিয়ে দিয়ে নিলাম।
রোগী রোকেয়া বলেন, আমি বাড়ির বাইরে হাটতাছি। তখন কুকুড় আইসা কামড় দিছে। হাসপাতালে আইছি টিকাও নাই। দোহান থাইক্কা কিন্না নিয়া দেওন লাগতাছে।
জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন জানান, এই মুহুর্তে আমাদের হাসপাতালে কুকুড়ের কামড়ের ভেকসিন সরবরাহ নাই। তবে আগামী সপ্তাহে সরবরাহ আসবে। তখন তাদেরকে সরকারিভাবে ভেকসিনের ব্যবস্থা করা যাবে। তবে এখন ৪ জন মিলে ৬০০ টাকা করে ভেকসিন কিনে আনতেছে আমরা দিয়ে দিচ্ছি। কুকুরের কামড়ে আহত হয়ে অনেকেই জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। যাদের অবস্থা গুরুতর তাদের হাসপাতালে ভর্তি রাখা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...