
চা বাগান, পাহাড়ও হাওরবেষ্টিত উপজেলায় দিন-রাত বইছে হিমেল হাওয়া। জেঁকে বসেছে ঘন কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সূর্য উঁকি দিলেও উত্তাপ ছড়াতে পারছে না। এতে নাকাল হয়ে পড়ছে জনজীবন। দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৬ ডিগ্রিতে, এতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবন ৯.৪ তার পরেই শ্রীমঙ্গল ৯.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় নিশ্চিত করেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস।
বুধবার (১৭ জানুয়ারি) ভোর ৬টা ও সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস ৯ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে। গত মঙ্গলবার শ্রীমঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
জেলা ও তার বাইরের এলাকাগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা। বিশেষ করে চা বাগানগুলোয় শীত উপেক্ষা করে সকালবেলা কাজে বের হতে দেখা গেছে চা শ্রমিকদের।
কমলগঞ্জ উপজেলার চা শ্রমিক নেতা ও ইউপি সদস্য ধনা বাউরী বলেন, শীত মৌসুমে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা বেশি কষ্টতে থাকে। অন্যান্য বছরের মতো এ বছর শীত মৌসুমে বিভিন্ন সংগঠন ও সরকারের পক্ষ থেকে তেমন গরম কাপড় বিতরণ করা হয়নি এখানে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস জানান, গত ২০ ডিসেম্বর থেকে আজ ১৫ জানুয়ারি পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির ভেতরে ওঠানামা করছিল। গত সপ্তাহ থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা ৯.৭ ডিগ্রিতে ছিল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবন ৯.৪ তার পরেই শ্রীমঙ্গল ৯.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।ক্রমান্বয়ে শীতের তীব্রতা বেড়ে চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...