
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পক্ষে আওয়ামীগ সরকারের উন্নয়নের সফলতা প্রচারে উঠান বৈঠক করে নৌকার পক্ষে ভোট চাইলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রূপগঞ্জ উপজেলা আ’লীগের কার্যকরী সদস্য আনছর আলী।
মঙ্গলবার ২-ই জানুয়ারি বিকেলে নারায়নগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেয়ারিয়া এলাকায় হিন্দু সম্প্রদায়দের নিয়ে উঠান বৈঠক করেন।
আনছর আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের উন্নয়ন হয়েছে। সারাবিশ্ব যখন অর্থনৈতিক সমস্যায় জর্জরিত সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় দেশের জনগণ অনেক সুখে রয়েছে। আজ ঘরে ঘরে বিদ্যুৎ,বঙ্গবন্ধ স্যাটেলাইট-১, পায়রা বন্দর,বঙ্গবন্ধু টানেল, শতভাগ করোনা টিকা নিশ্চিয়তকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুজিব বর্ষ উপলক্ষে হাজার হাজার গৃহহীনদের মাঝে গৃহ প্রদান,মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়নের সফলতাসহ সকল ক্ষেত্রে দেশের মধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে।
এ উন্নয়নের অগ্রযাত্রার অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচন করার জন্য সকলের কাছে মূল্যবান ভোট এবং দোয়া প্রার্থনা করেন আনছর আলী তিনি বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে নিজেদের ভিতর সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান আনছর আলী।
তিনি আরও বলেন,নারায়ণগঞ্জ -১ আসনে গোলাম দস্তগীর গাজীকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় রূপগঞ্জ বাসী নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...