
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা রিমা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, রবিবার রাতে শিশু দুটির চাচা বাদশা মিয়া বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি দেখানো হয়েছে ওই দুই শিশুর মা রিমা বেগমকে। তাকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি মোহাম্মদ আলী মাহমুদ আরও জানান, মামলায় বাদশা মিয়া উল্লেখ করেছেন- বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী তার ছোটভাই বাচ্চু মিয়ার ৪ বছরের যমজ ২ ছেলে রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদকে রবিবার (২১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রিমা বেগম পানিতে চুবিয়ে হত্যা করেন।
উল্লেখ্য, মৌলভীবাজারের কুলাউড়ায় যমজ দুই শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে রিমা বেগম নামে এক মায়ের বিরুদ্ধে। রোববার ভোরে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...