
কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি আমাদের কোন জমি খালি রাখা যাবে না। হাওর অঞ্চল ও বাড়ির আঙ্গিনা সহ যে সকল জমি পতিত রয়েছে সেগুলো আবাদের আওতায় নিয়ে আসতে হবে। কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দপ্তরের কর্মকর্তারা অত্যন্ত দক্ষ।
উৎপাদন বাড়াতে আমরা তাদের নিয়ে টিম গঠন করে প্রতিটি এলাকায় কৃষকদের সাথে উঠান বৈঠক করব-শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও বাজার মুখী না হয়ে যার যার নিজেদের চাহিদা পূরণে সবাইকে বাড়িতে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদের আহ্বান জানান কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহিদ।
শ্রীমঙ্গলে তিন শতাধিক শীতার্ত ও অসহায় চা শ্রমিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি চা বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন- কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা অফিসার্স ক্লাব আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা কৃষি অফিসার মো. মহিউদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব প্রমুখ।

এ দিকে শ্রীমঙ্গল অনুষ্টান শেষ করে মন্ত্রী চলে আসেন নির্বাচনী এলাকা কমলগঞ্জে। আওয়ামীলীগ নেতা বিকাশ পালের সঞ্চালনায় ও রহিমপুর ইউপি চেয়ারম্যান মো. উফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে কমলগঞ্জ উপজেলার মৃর্তিঙ্গা চা বাগানের শীতার্ত ৩০০ জন চা শ্রমিকের মাঝে ও মাধবপুর ই্উনিয়নের ৬০০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও ২০ টিসিবি তুলে দেন- কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, দেউন্ডি টি কোম্পানীর জিএম শওকত আলম হিলালী, আওয়ামীলীগ নেতা এম মোসাদ্দেক আহমেদ মানিক, ইউপি সদস্য ধনা বাউরী প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী