
মৌলভীবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৪ এর উদ্ধোধন করা হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে দুইদিনব্যাপী (২৮-২৯ জানুয়ারী) ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৪ এর উদ্ধোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, ঢাকা এর পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এ সময় তিনি বলেন, বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে চলার জন্য বিজ্ঞান মনষ্ক হয়ে উঠতে হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য শিশু কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নিজের মেধাকে বিকশিত করতে হবে।
উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খান।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফিতা কেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। পরে অতিথিরা মেলা পরিদর্শন করেন। দুইদিনব্যাপী (২৮-২৯ জানুয়ারী) মেলায় মোট ১৬টি স্টল বসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক