মৌলভীবাজারের সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ , ৩০ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুহুল মিয়া ওরফে প্রকাশ রুয়েলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। সোমবার (২৯ জানুয়ারী) অভিযান করে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ঢাকায় থেকে গ্রেফতার করা হয়েছে ।

রুহুল মিয়া প্রকাশ রুয়েল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী আবাসিক এলাকার আছই মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় সাজাপ্রাপ্ত আসামী রুহুল মিয়া ওরফে প্রকাশ রুয়েলকে আসামির অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।সে ২টি সাজা পরোয়ানা ও ১টি গ্রেফতারী পরোয়ানাসহ ৩টি পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিল সে।