আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটে-৪ (মোরেলগঞ্জ-শরনখোলা) আসনের ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত মোরেলগঞ্জ উপজেলায় ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করতে ও দুষ্কৃতকারী নাশকতা কিংবা অনভিপ্রেত ঘটনা ঠেকাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত ২৯ ডিসেম্বর থেকে কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ,বিজিবি,আনসার ভিডিপির সদস্যরা।এবং ৩ জানুয়ারি থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী,বিজিবি ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম তারেক সুলতান জানান,১১০টি কেন্দ্রে সুষ্ঠ ও নির্বিঘ্নে ভোট করতে মোরেলগঞ্জে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পাশাপাশি ২ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, ১টি র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান স্ট্রাইকিং ফোর্স,২৯৭ জন পুলিশ,১৩২০ জন আনসার সদস্য ও প্রতিটি কেন্দ্রে ১ জন করে গ্রাম পুলিশ দ্বায়িত্ব পালন করবেন।
পাশাপাশি প্রয়োজনে কোস্টগার্ডের সদস্যরাও দ্বায়িত্ব পালন করবেন। সুষ্ঠু ভোট পরিচালনায় প্রিজাইডিং অফিসারদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। জরুরী প্রয়োজনে ৯৯৯ এ ফোন করেও অনিয়মের অভিযোগ জানানো যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত