
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কে উপজেলার তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপচালক হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকার কামরুল ইসলাম (২২), একই উপজেলার সন্ধাকুড়া এলাকার আব্দুল কাদির (৪৫) ও আকনপাড়া এলাকার মিজানুর রহমান (৪৮)।
তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেরপুর থেকে আসা একটি পিকআপ ও শেরপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...