মন্ত্রিসভায় ডাক পেলেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ , ১০ জানুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বিজয়ীরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাদের মধ্য থেকে প্রায় অর্ধশত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে সরকার।

মন্ত্রিপরিষদ গঠনের জন্য বুধবার বিকেল থেকে শপথের জন্য ডাক শুরু হয়েছে।

ইতোমধ্যে সেই ফোন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এই তথ্য জানান।