দ্বাদশ জাতীয় নির্বাচনে শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী'র শেষ পথসভা নালিতাবাড়ী শহর আওয়ামীলীগের আয়োজনে শহরের শহিদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।
৪জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় শহরের ৯টি ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে নারী পুরুষ ভোটাররা প্রবেশ করেন।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সফল কৃষি মন্ত্রী - সংসদ উপনেতা আওয়ামীলীগের মনোনীত প্রাথী অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী।
শহর আওয়ামীলীগের সহ সভাপতি প্রিন্সিপাল মুনীরুজ্জামান মনিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শহর আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল, নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহামেদ বকুল, আলহাজ্ব মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, লতিফ জাহাঙ্গীর আলম প্রমুখ। পথসভায় স্বাগত বক্তব্য রাখেন শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরী ৭ তারিখে সকাল সকাল সকল নারী পুরুষ ভোটারদের কাছে নৌকার ভোট চেয়ে দোয়া চান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত