
হঠাৎ করেই শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদের বিয়ের খবর। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করেছেন তিনি। তবে কাকে বিয়ে করেছেন, সে বিষয়ে লুকোচুরি করছেন অভিনেত্রী।
এ বিষয়ে মৌসুমি হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে শুরুতেই তিনি বললেন, ‘এখনও বিয়ে করিনি। যদি এমন কিছু করি তাহলে সবাইকে জানিয়েই করব।’
তাহলে বিয়ের বিষয়টি কী সম্পূর্ণ গুজব? এমনটাও বলতে নারাজ এই অভিনেত্রী। তার ভাষায়, ‘যতক্ষণ না বিয়ের সবকিছু চূড়ান্ত হচ্ছে, তার আগে কিছু বলা যাবে না। দোয়া করেন, গুজব যেন সত্যি হয়। আশা করি, কিছুদিনের মধ্যে আপনাদের একটি খবর দিতে পারব।’
মৌসুমি হামিদের কথায় কিছুটা আঁচ পাওয়া গেল, খুব শিগগিরই হয়তো ভক্তদের বিয়ের সুখবর জানাবেন তিনি। অভিনেত্রীর কথায় মিলল সেই ছাপ। তিনি বললেন, বিয়েটা যেকোনো সময়ই হতে পারে; এমনকি এ মাসেও, আবার পরেও। সব চূড়ান্ত হলেই বিস্তারিত জানাব।
প্রসঙ্গত, গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রয়াত ড. ইনামুল হকের গল্পে এটি নির্মাণ করেছেন তার কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এছাড়াও সামনে মুক্তির অপেক্ষায় ছিল ‘নয়া মানুষ’ ও ‘যাপিত জীবন’ সিনেমা দুটি।
মন্তব্য লিখুন
আরও খবর
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন...
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী