সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিজিটাল নূরানী মাদরাসা ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান।
ডিজিটাল নূরানী মাদরাসার মুহতামিম শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. বাহাউদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌমিতা চৌধুরী, ডা. রমজানুল হক অপু, বিশ্বম্ভরপুর থানা পুলিশের এএসআই মোবারক হোসেন প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্যে সাবেক চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন বলেন, এই অনন্তপুর গ্রামের মানুষরা আমার আপনজন, এখানের মানুষের সবছেয়ে বড় দুর্ভোগ এখানে কোন স্বাস্থ্য কমপ্লেক্স নেই তাই এখানকার মানুষের উন্নত চিকিৎসার জন্য শহরে যেতে কষ্ট হয় তবুও আমরা চেষ্টা করছি এই অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের, ধীরে ধীরে আমরা সব ঠিক করে নিবো।
এছাড়া আজকে যে সংবর্ধনা তারা আমাদের দিয়েছে সেটি আমি আজীবন মনে রাখব। এছাড়া ডিজিটাল নূরানী মাদরাসার জন্য আমি জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে বলেছি তিনি বলেছেন এটি উন্নয়নে ২ লাখ লাগুক আর ৩ লাখ অবশ্যই এটির উন্নয়ন হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত