ফেনী-৩ সোনাগাজী-দাগনভুঞা আসনে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল( আ:) মাসুদ উদ্দিন চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, এ আসনে ২ লাখ ৪১ হাজার ২৫৭ ভোটের মধ্যে লাঙ্গল প্রতীক নিয়ে ১৪৪ কেন্দ্রে মাসুদ উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আ'লীগ নেতা হাজী রহিম উল্যাহ পেয়েছেন ৯ হাজার ৬ শত ২৬ ভোট।
ফেনী জেলার তিনটি আসনে থেকে নির্বাচীত হয়েছেন ০১ আসনে থেকে নৌকার প্রতীক নিয়ে আলাউদ্দিন আহমেদ নাসিম, ফেনী ০২ আসে থেকে তৃতীয়বারে নৌকার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী ০৩ আসন থেকে দ্বিতীয়বারে নির্বাচীত হয়েছেন জেনারেল (আ:) মাসুদ উদ্দিন চৌধুরী।
০৮ তারিখ সোমবার দুপুরে বেসরকারিভাবে তিনজনকে নির্বাচীত ঘোষণা করেন জেলা রিটানিং কর্মকর্তা।
দ্বিতীয়বারে নির্বাচীত মাসুদ উদ্দিন চৌধুরী এমপি দাগনভূঞা সোনাগাজীর সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত