
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে (ঢাকা মেট্রো: ঘ-২১-২৮৭৫) হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দিন (৬ জানুয়ারি) মিরপুর মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-৪৪৫।
মঙ্গলবার (৮ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব-২ ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী।
সাধারণ ডায়েরিতে বলা হয়, শুক্রবার (৫ জানুয়ারি) মিরপুর-১১-এ মোহনা টেলিভিশনে একটি আলোচনা অনুষ্ঠান শেষে আনুমানিক বিকেল ৫টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ফেরার পথে মনিপুর স্কুল পার হয়ে একটু সামনে রাস্তায় কে বা কারা বোমা বা ককটেল হামলা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস দেবাশীষ বৈরাগী সামান্য আহত হন।
এতে বলা হয়, হামলার ফলে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং ছোট ছোট কাচের টুকরায় গাড়ির ভেতরে বসা উপাচার্যের একান্ত সচিব-২ দেবাশীষ বৈরাগী ও গাড়ি চালক মো. শাহিনুর আলম সামান্য আহত হন। হামলার সময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গাড়ির নির্ধারিত আসনে বসা ছিলেন। জিডিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী