
পশ্চিমবঙ্গের বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। গত এক বছর ধরে তার মায়ের সঙ্গে কথা হয় না এই অভিনেত্রীর। মায়ের সঙ্গে অহনার ব্যক্তিগত সমস্যা সবারই জানা।
প্রায় এক বছর হলো প্রেমিকের জন্য মায়ের বাড়ি ছেড়েছেন অহনা। বলা চলে, প্রেমিক দীপঙ্কর দে এখন অভিনেত্রীর জগত। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সময় কাটানোর মুহূর্ত শেয়ার করেন তিনি।
জানা গেছে, অহনা-দীপঙ্করের সম্পর্ক মেনে নেননি অভিনেত্রীর মা। মূলত এরপরেই প্রেমিকের জন্য মা এবং বাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নেন তিনি। তবে মায়ের সঙ্গে যতই মতবিরোধ হোক না কেন, তবু নিশ্চয়ই পুরনো কথা মনে পড়ে অহনার। যদিও বর্তমানে তার সব শূন্যস্থানই পূরণ করছেন দীপঙ্কর।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়ে সেই অনুভূতিই জানিয়েছেন অহনা।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, খুব কম দিনেই আমি ১০০তম শো অতিক্রম করলাম। কিন্তু আমার সঙ্গে প্রত্যেকটা শোতেই যে মানুষটা যায়, সে আমার একমাত্র ভালোবাসার মানুষ। যখন ওকে বললাম যে, আমি ঠিক পারব আমাকে ছেড়ে দাও। তখন ও বলে, একটা দায়িত্ব আছে তো নাকি!
অহনা আরও লেখেন, হয়তো মায়ের সঙ্গে থাকলে মাও তাই করত। কিন্তু তুমি তো আমায় জন্ম দাওনি। তাহলে প্রথম দিন থেকে এত নিঃস্বার্থ হলে কীভাবে! যে নিজের জীবনের পুরো নিয়মই পাল্টে ফেললে।
ওই ছবিতে দেখা যায়, গাড়িতে বসে রয়েছেন অহনা। কোলে একটি বালিশ রাখা। আর সেই বালিশে মাথা রেখে শুয়ে আছেন দীপঙ্কর।
অভিনেত্রী জানান, সাধারণত শো থেকে ফেরার পথে দৃশ্যটা উল্টো হয়। এক বছরের অভিনয় জীবন তার। এর মধ্যেই ১০০টা শো অতিক্রম করলেন তিনি। প্রতিদিনের শুটিংয়ের পর বিভিন্ন অঞ্চলে অভিনেত্রীকে শো করার উৎসাহের জোগান দেন দীপঙ্করই।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই দীপঙ্করের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অহনা। মায়ের এই সম্পর্ক নিয়ে আপত্তি থাকায় বিষয়টি নিয়ে নানান বিতর্কও হয়। তবে ভালোবাসা যে মানে না কোনো বাঁধা। সে কথা আবারও জানান দিলেন অহনা। আর তাই তো প্রেমিকের জন্য নিজের মা আর বাড়ি ছাড়তেও পিছপা হননি এই অভিনেত্রী।
মন্তব্য লিখুন
আরও খবর
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন...
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী