
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। এ ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশ নেবেন। এতে আবেদন করেছেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে ১০০টি। এ ধাপে মোট ৬১৩টি কেন্দ্র পরীক্ষা নেওয়া হবে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছিলেন।
মোহাম্মদ মাহবুবুর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) ২ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে পরীক্ষা হবে।
গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন।
গত ২০ ডিসেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন নয় হাজার ৩৩৭ জন। তাদের মৌখিক পরীক্ষা চলতি জানুয়ারির মাসের মধ্যেই শেষ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক