
ভারতের ভিসা না পেয়ে দলের সঙ্গে যোগ দেওয়া হলো না ইংল্যান্ডের ক্রিকেটার শোয়েব বশিরের। ভিসার জন্য আরব আমিরাতে অপেক্ষার পর দেশেই ফিরে যেতে হলো ২০ বছর বয়সী এই ইংলিশ স্পিনারকে। রোববার ইংল্যান্ড দল ভারত পৌঁছালেও বশির থেকে যান আমিরাতে।
মূলত পাকিস্তানি বংশোদ্ভূত হওয়াতেই এই জটিলতায় পড়েন বশির। তার জন্ম ইংল্যান্ডের সারে-তে হলেও তার পরিবারের আদি নিবাস পাকিস্তানে। দেশটির গণমাধ্যম ডেইলি মেইলের খবর, এ জন্যেই ভিসা সংক্রান্ত জটিলতার মুখে পড়তে হয়েছে বশিরকে।
এ বিষয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও সুফল মেলেনি। এ নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
স্টোকস বলেন,,‘অধিনায়ক হিসেবে এটা হতাশার। ইংল্যান্ড দলে প্রথম সুযোগ পেয়ে এমন অভিজ্ঞতা কারও ক্ষেত্রেই কাম্য নয়। তার জন্য খুব খারাপ লাগছে। এখানে থাকতে না পারার কারণে তাকে বাদ দিতে হচ্ছে।’
ইংল্যান্ড দলে বশিরের ডাক পাওয়াটা ছিলো চমকের মতো। সমারসেটের এ অফস্পিনারের প্রথম শ্রেণিতে উইকেট সংখ্যা মাত্র ১০টি। তারপরও ইংল্যান্ড লায়ন্সের হয়ে তার দারুণ নৈপুণ্য ও বল ঘোরানোর মারাত্মক ক্ষমতা খুলে দিয়েছে জাতীয় দলের দরজা। আরব আমিরাতে ১০ দিনের অনুশীলন ক্যাম্পেও বেশ ভালো বোলিং করেন বশির।
মন্তব্য লিখুন
আরও খবর
সিলেটে পেসারদের দাপটের পর উইন্ডিজের প্রতিরোধ
সিলেটে পেসারদের দাপটের পর উইন্ডিজের প্রতিরোধ
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হকিতে বাংলাদেশের চরম হতাশা
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হকিতে বাংলাদেশের চরম...
সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...