
রাজধানীর চকবাজার থানার পলাশীর মোড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গের ট্রলি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে জানতে পারি— ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।
তিনি আরও জানান, ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তিনি একজন ভবঘুরে প্রকৃতির ব্যক্তি ছিলেন বলে ধারণা করছি। এখন প্রযুক্তির সহায়তায় পরিচয় জানার চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...