
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা অত্যন্ত দৃঢ় ছিলাম। আমরা চিন্তাভাবনা করে রেখেছিলাম যে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারলে আমাদের মতো করে সিদ্ধান্ত নেব।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সফলভাবে ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসি আনিছ বলেন, আমরা সাড়ে ৩টায় যদি শেষ ব্রিফ করতাম তাহলে তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হতো না। কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে সেগুলো আমরা তাদের দেখাতে পারি। আর যারা সাদাকে কালো দেখেন, তারা কালোই দেখবেন।
তিনি বলেন, এবার প্রথমবারের মতো প্রতি আসনে নির্বাচনী তদন্ত কমিটি সবকিছু বিবেচনার রেখে আইন অনুযায়ী কাজ করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটেরাও ভালো কাজ করেছেন। ইসি সচিব অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা। কোনো বড় দপ্তরে হয়ত উনি যাবেন এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে।
ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের নির্বাচন কমিশন সচিবালয় সচিবের সভাপতিত্বে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনসহ নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এর সকল কর্মকর্তা ও কর্মচারী এবং আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ও ইভিএম প্রকল্পের কর্মকর্তাগণকে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী