
সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজে পিআইসি গঠনে ব্যাপক অনিয়ম ও বাঁধের কাজ শুরু না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর ও কৃষকের সংগঠন হাওর বাঁচাও আন্দোলন।
বুধবার সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ার রোড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের বাঁধ নিয়ে ধীরগতির কাজের জন্য সমালোচনা করে বক্তারা। এসময় নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ না হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে বলে হুয়ারি দেয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের বিভিন্ন হাওরের বোরো ফসলের সুরক্ষার জন্য চলতি বছরে ১২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যার প্রেক্ষিতে ৭৩৩ টি প্রকল্পের কাজ ১৫ ডিসেম্বর একযুগে শুরু করার কথা থাকলেও এখনো পর্যন্ত অর্ধেকেরও বেশি প্রকল্পের বাঁধের কাজ শুরু হয়নি। এতে আগাম বন্যা ও অতিবৃষ্টিতে ফসল ডুবির শঙ্কা থাকায় কৃষকের ফসল ঝুঁকিতে থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। অনতিবিলম্বে বাঁধের কাঁজ শুরু না হলে কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন ডাক দেয়ার হুশিয়ারি প্রদান করেন সংগঠনের নেতারা।

মানববন্ধনে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, সুনামগঞ্জের একমাত্র বোরো ফসলের মৌসুম আসলেই পানি উন্নয়ন বোর্ডের কর্তারা দায়িত্বভার ছেড়ে দেন, বাঁধের কাজ ১ মাস আগে শুরু হলেও আমরা যতটুকু জানতে পেরেছি মাত্র ১০ ভাগ বাঁধের কাজ হয়েছে, যেটি আমাদের জন্য শঙ্কার। তাই আমরা খুব কড়াভাবে বলতে চাই অহেতুক দায়হীন কথা না বলে কাজ করেন, পিআইসি গঠনে যে অনিয়ম হওয়ার খবর আমরা পেয়েছি তা দ্রুতই স্বচ্ছতার মধ্যে নিয়ে আসুন। ২০১৭ সালের কথা ভুলে যাবেন না ওই সময়ও আপনাদের কর্তারা সুনামগঞ্জের কৃষকের স্বপ্ন নিয়ে খেলেছিলেন যার ফলে ফসলহানী হয় সেই সময় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম সেই সময় ওই সকল দুর্নীতিকারী শাস্তি নিশ্চিত করা হয়েছিলো এখন আপনারাও যদি তাদের পথে হাটেন তাহলে তার পরিনাম একইভাবে হবে। এছাড়া জেলা প্রশাসককে বললো আপনি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যেনো নির্ধারিত সময়ে শেষ করা হয় সেদিকে আপনাকে বিশেষ নজরদারি করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, সহ-সভাপতি সুখেন্দু সেন, সাংগঠনিক সম্পাদক একে কুতরত পাশা, প্রচার সম্পাদক আনোয়ারুল হক, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহ-সভাপতি মো. আলী নূর, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক শহীদনূর আহমেদ, সদস্য রবিন্দ্র চন্দ্র দেব, চন্দন কুমার রায় প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...