গারো পাহাড়ি এলাকায় জেঁকে বসা তীব্র শীতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী পানিহাতা গ্রামে শীতার্ত নারী পুরুষের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইলিশায় রিছিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান। এসময় ৮৫ জন শীতার্তদের এই কম্বল বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত