নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ , ৯ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে ইন্টারনেট সংযোগের কাজ করতে গিয়ে জাহাঙ্গীর আলম(২৫) নামক এক ইন্টারনেট সংযোগ কারিগরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ৯ জানুয়ারি দুপুর বারোটার দিকে উপজেলার গোল্লারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর আলম হালুয়াঘাট শহরের মৃত রফিকুল ইসলামের ছেলে।

সূত্রমতে, দুপুরে গোল্লারপাড় এলাকায় ময়মনসিংহ ও জামালপুর থেকে যৌথভাবে পরিচালিত হীরা ইলেকট্রনিক্স ও সামিট কমিউনিকেশন এর ইন্টারনেট সংযোগের কাজ করছিলো জাহাঙ্গীর আলম। অসাবধানতা অবস্থায় কাজ করায় বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই সে মারা যান।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন৷ হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ সাদিয়া আফরিন সেবা বিষয়টি নিশ্চিত করেছেন।