
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তর বাংলাদেশ সচিবালয়ে কর্মরত মো:ফয়সাল আহম্মেদ এর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ নানদাইল থানার বিয়ারা গ্রামের সরকার বাড়ির দেলোয়ার হোসেন মিলনের ছেলে ইজাজ আহম্মেদ রাফি( ২৩) গত ১৩/০১/২০২৪ তারিখ সময় অনুমান রাত ৮.০০মি: নান্দাইল মডেল থানার সামনে তার দলবল নিয়া মো:ফয়সাল এবং তার বাবার উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার নান্দাইল মডেল থানায় অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায় গত ১৩/০১/২০২৪ তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকার সময় মোঃ ফয়সাল আহম্মদ (২৫) ও তার বাবা নান্দাইল থানাধীন চন্ডীপাশা আলমের দোকানের সামনে আশা মাত্র বিয়ারা গ্রামের সরকার বাড়ির মিলনের ছেলে রাফি ও তার সাঙ্গপাঙ্গসহ পূর্ব শত্রুতার জের ধরিয়া পূর্ব পরিকল্পিত ভাবে মো: ফায়সাল ও তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। ফায়সাল গালিগালাজের প্রতিবাদ করিলে রাফি ফায়সালকে এলোপাথারি ভাবে কিল, গুসি ও বাইরাইয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। তখন তার ডাকচিৎকারে আশপাশে থাকা লোকজন সন্ত্রসীদের কবল হইতে তাদের রক্ষা করে। উপস্থিত লোকজনদের সামনে ফায়সাল ও পরিবারের লোকজনকে খুন গুমের হুমকী প্রদান করে। উপস্থিত লোকজন তাদের জখমী অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত