
নির্বাচন বর্জন অসহযোগ আন্দোলনে জনমত তৈরিসহ ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের নেতৃত্বে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী জেলা শহরের গাবতলী এলাকায় জেলা ও শহর বিএনপির ব্যানারে এ বিক্ষোভ মিছিল পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা মহিলা দলের সভাপতি এড. উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, শহর যুবদলের সভাপতি আলমগীর হোসেন ও শহর যুবদলের সহ-সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
এসময় বিএনপি নেতৃবৃন্দরা বলেন, যে কোনো মূল্যে ৭ জানুয়ারির এক তরফা নির্বাচন বন্ধ করা হবে। নির্বাচন বন্ধ ও সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে। সকল আন্দোলন সফল করার লক্ষ্যে রাজপথে থেকে এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুশিয়ারী করেন বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...