ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননী লাভনী বেগম (২৮) নামে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। সোমবার সকাল ১০ টায় উপজেলার নাটঘর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লাভনী বেগম নাটঘর গ্রামের সৌদী প্রবাসী মো. বাছির মিয়ার স্ত্রী।
সরেজমিনে গিয়ে জানাযায়, প্রায় ৩ বছর আগে নাটঘর গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে মো. বাছির মিয়ার সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় একই উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুল লতিফ মিয়ার মেয়ে লাভনী বেগমের। তাঁদের সংসারে জমজ মিম ও রিয়ান নামের দুই বছরের দুই সন্তান রয়েছে। সোমবার সকালে নিজ ঘরের ভিতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাভনী বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মেয়ের মা বলেন,আমার মেয়েকে ৩ বছর আগে বাছির মিয়ার সঙ্গে বিয়ে দেয়। তার দুটি জমজ সন্তান রয়েছে। আজ সকালে আমার মেয়ের আত্মহত্যার কথা শুনে আসি, এসে আমার মেয়েকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।পরে রশি কেটে আমার মেয়েকে ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়। তিনি কান্না জড়িত কন্ঠে আরো বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।সঠিক তদন্তের মাধ্যমে আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।
শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আক্কাস আলী রুবেল বলেন,
পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপমৃত্য মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত