
বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করাকালীন সময়ে যমুনা ও বাঙ্গালী নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান, এলাকার সার্বিক উনয়ন করার জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু অংশগ্রহণ ও প্রতিযোগিতা মূলক নির্বাচনের ঘোষণা দিয়েছেন, যে কেউ নির্বাচন করতে পারবে তাই ভোটের মাঠে এসেছি বলে জানিয়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনের স্বতন্ত্র তবলা মার্কার প্রার্থী শাহাজাদী আলম লিপি।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে বেকারত্ব সমস্যা বেশি এ সমস্যা দূর করার জন্য অনেক পরিকল্পনা রয়েছে আমার। এই সারিয়াকান্দি-সোনাতলায় যদি একটি ইপিজেড তৈরি করা যায় তাহলে অনেকের কর্মসংস্থান হবে। তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষ অনেক কষ্টে বসবাস করেন। তারা জমিতে বিভিন্ন রকমের ফসল ফলান। নদী পারাপার ও যাতায়াতে তেমন কোনো সুবিধা না থাকায় তারা উৎপাদিত ফসলের ভালো মূল্য পান না। আমি চলাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই। সারিয়াকান্দি-সোনাতলাকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
এছাড়াও তিনি বলেন, আমি যেখানে যাচ্ছি সেখানে জনগণের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ যে আমাকে ভালবাসে নির্বাচনে না আসলে আমি জানতেই পারতাম না। যেখানে যাচ্ছি জনগণকে আমি পাশে পাচ্ছি। তিনি দলীয় প্রার্থীর বিষয়ে অভিযোগ করে বলেন, আমি নির্বাচনে আসায় এবং আমার জন সমর্থন দেখে দলীয় প্রার্থী আমাকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছে না। আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন।
তিনি বলেন, যত বাধা আসুক না কেন ভোটের মাঠে জনগণ তবলা মার্কাকেই বেছে নিবেন। তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট কামনা করেন।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট যদি হয় এবং জনগণ যদি ভোটের মাঠে আসতে পারে, সুন্দর পরিবেশে ভোট দিতে পারে তাহলে ইনশাআল্লাহ তবলা মার্কা নিয়ে আমি বিজয় লাভ করব।
উল্লেখ্য, ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...