
নড়াইলের লোহাগড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখায় মাসুদ অ্যান্ড ব্রাদার্স ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় মাসুদ অ্যান্ড ব্রাদার্স ফার্মেসিতে অভিযান চালায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
পরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় এ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার শিবু দাস বলেন, মেয়াদউত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...