নওগাঁর পত্নীতলায় ৮টি স্কুলের ৪৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঁটাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আর্ন্তজাতিক দাতা সংস্থা লাইফ এর অর্থায়নে বে-সরকারি সংস্থা স্যোশাল এইড এর আয়োজন করেন।
প্রধান অতিথি হিসেবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
এ সময় উপস্থিত ছিলেন- পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, সোশ্যাল এইডের জেলা প্রকল্প সমন্বয়কারী ও রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান, কাঁটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন চৌধুরী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রায়হান আলম, সোশ্যাল এইডের প্রোগ্ৰাম অফিসার আলী রাহাতসহ অন্যান্যরা।
শিক্ষা উপকরণ পেয়ে কাঁটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী শিফা খাতুন বলেন- বছরের প্রথম দিনে নতুন বই পেলাম। আজকে আবার নতুন ব্যাগ পেলাম। খুব ভালো লাগছে।
কাঁটাবাডি উচ্চ বিদ্যালয়েযর ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মশিউর রহমান বলেন- আমাদের বাড়ি থেকে অনেক দূরে স্কুল হওযায় হাতে করে বই নিয়ে যেতে কষ্ট হতো। আজ স্কুল ব্যাগ, খাতা, কলম , পেন্সিলসহ বেশ কয়েক ধরনের শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। এগুলো পেয়ে খুবই উপকারী হলো আমার। বিশেষ করে স্কুল ব্যাগ।
গগনপুর মাদ্রাসার ৫ম শ্রেনীর মুশফিক আল মুহি বলেন- আজকে স্কুল ব্যাগ, ৬টি খাতা, ১২টি পেন্সিল, ১২টি কলম, রাবার, পেন্সিল বক্স, স্কেল, প্লাস্টিক বোর্ড পেলাম। একসাথে এতগুলো শিক্ষা উপকরণ কিনে দেয়ার মত ক্ষমতা নেই আমার মা-বাবার। অনেকদিন আর এগুলো কিনতে হবে না।
এসব শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, শিক্ষাকে গুরুত্ব দিয়ে বছরের প্রথম দিনে সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। আজকে শিক্ষার্থীরা যেসব শিক্ষা উপকরণ পেলেন এতে করে তাদের পড়াশোনার প্রতি আরও আগ্ৰাহ বাড়বে। এই জন্য আয়োজকদের ধন্যবাদ দেন এবং পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।
সোশ্যাল এইডের জেলা প্রকল্প সমন্বয়কারী ও রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান জানান, আর্ন্তজাতিক দাতা সংস্থা লাইফ এর অর্থায়নে বে-সরকারি সংস্থা স্যোশাল এইড এর আয়োজনে আজকে সুবিধাবঞ্চিত ৪৫০ জন শিক্ষার্থীদের এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হলো। আমরা এর আগেও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষা উপকরণগুলো পেয়ে শিক্ষার্থীদের মাঝে যে উচ্ছ্বাস দেখা যায় তা দেখে খুব ভালো লাগে। আগামীতেও আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত