নওগাঁয় শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ , ১৪ জানুয়ারি ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নওগাঁর সামাজিক সেচ্ছাসেবী সংগঠন, নওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় শহরের বিহারি কলোনি, কোমাইগাড়ী, হাজিপাড়া, ঈদগাহমাঠ উকিলপাড়া সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির সেচ্ছাসেবীরা।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি শাহ নেওয়াজ রক্সির সঙ্গে কথা হলে তিনি জানান, প্রতি বছর শীতকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য কিছু করার উদ্যোগ গ্রহন করে নওগাঁ ব্লাড সার্কেল, তারই ধারাবাহিকতায় গত ১২ তারিখ সন্ধ্যা থেকে আমাদের এই বছরের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।

সেচ্ছাসেবী, উপদেষ্টা এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমাদের এইবছরের কার্যক্রম চলমান রয়েছে, আরও কিছুদিন আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও সংগঠনটির মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামে, উত্তরগ্রাম শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এ্যাডভোকেট আব্দুল মুয়ীদ সহ সংগঠনটির সদস্য রিজভী, মাসুম, নাহিদ, আব্দুল হালিম সহ অন্যান্য সেচ্ছাসেবীরা।

উল্লেখ্য, নওগাঁ ব্লাড সার্কেল সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হিসেবে ০২ অক্টোবর ২০১৭ তে যাত্রা শুরু করে, যাত্রা শুরুর পর থেকেই মানুষের বিপদের সময় রক্তের ব্যবস্থা করা থেকে শুরু করে বিভিন্ন সময় সামজিক বিষয়ে সচেতনতা সৃষ্টির ভূমিকা রেখে চলেছে।