নওগাঁয় লাইসেন্স বিহীনভাবে ল্যাব পরিচালনার অপরাধে ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টের বিচারক ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক নাজনীন নাহার নিসাকে ৫হাজার টাকা অর্থদন্ড করা হয়।
সেই সাথে ডায়াগনস্টিক সেন্টারটি সীলগালা করা হয়েছে। মঙ্গলবার ৩০ জানুয়ারি সন্ধ্যায় শহরের চকএনায়েত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম,রবিন শীষ। এসময় পুলিশ ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত থেকে মোবইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন।
এস,এম,রবিন শীষ বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে বুধবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ডায়াগনস্টিক সেন্টারটি নাজনীন নাহার নিসা লাইসেন্স বিহীনভাবে পরিচালনা করছে।
লাইসেন্স বিহীন ল্যাব পরিচালনার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারায় উক্ত পরিমাণ অর্থদন্ড করা হয়েছে। সেই সাথে ডায়াগনস্টিক সেন্টারটি সীলগালা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এর নিকট চাবি হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত