নওগাঁয় চাকুরি স্থানীয়করনের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের (নেসকো) পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।
মঙ্গলবার দুপুর থেকে জেলা শহরের কাঠালতলি এলাকায় নেসকো কার্যালয়ের সামনে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ বিক্রয় ও বিতরণ বিভাগ উত্তর-দক্ষিণ নওগাঁর উদ্যেগে এই কর্মবিরতী পালন করছেন তারা।
এসময় পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক মেহেদী হাসান, আন্দোল বাস্তবায়ন কমিটির বগুড়া সার্কেলের মুখপাত্র সুব্রত সরকার, পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের উত্তর শাখার সাধারন সম্পাদক রবিউল ইসলাম যুগ্ন-সাধারন সম্পাদক বেলাল হোসনসহ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অস্থায়ী (পিচরেট) ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে তারা কর্মরত আছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণ হয়নি, অনেকে চাকুরি হারাচ্ছেন। ফলে রাজশাহী ও রংপুর এই দুই বিভাগের প্রায় ৬শ' জনের ঊর্ধ্বে পিচরেট কর্মচারী তাদের পরিবার-পরিজন নিয়ে বর্তমানে চরম হতাশার মধ্য দিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই অবিলম্বে তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত