
লাইসেন্স এর শর্ত ভেঙে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে ধান অবৈধভাবে মজুত করার অভিযোগে ভাড়ায় চালিত ২টি চালকল পরিচালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। এসময় ওই এলাকার অন্তর চালকলের গুদামে ১৮৩ টন এবং পাশ্ববর্তী ফারুক চালকলের গুদামে ৮২ টন ধানের অবৈধ মজুত পায় কর্তৃপক্ষ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, অন্তর চালকলের গুদাম সিলগালাসহ ওই চালকলের পরিচালক বৈদ্যনাথ সরকারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ফারুক চালকলের পরিচালক একরামুলকে জরিমানা করা হয় ৬০ হাজার টাকা। আগামী ১০ দিনের মধ্যে মজুতকৃত এসব ধান বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অভিযানে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, জাতীয় গোয়েন্দা সংস্থ্যার (এনএসআই) সদস্য, খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...